শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কোরআন নাযিলের কারণেই রমজান মাসের অনেক মর্যাদা- মাওলানা রফিকুল ইসলাম খান

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

বাং লাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও ৬৫ সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যারা তাকওয়া অর্জন করবেন আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করবেন। কোরআন নাযিলের কারণেই রমজান মাসের অনেক মর্যাদা। সমস্ত মানব জাতির হেদায়েতের পথ হলো আল কোরআন।

 

 

তিনি বলেন, দূর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি আধুনিক, মানবিক বাংলাদেশ গড়তে দলমত, ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।

পবিত্র কোরআনের পথে চললেই এই সমাজের উন্নতি হবে। কোরআনের আইন কায়েম হলে,সকল মানুষের লাভ হবে। একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আল- কোরআনই পারে এই দেশে আলো ছড়াতে।

তিনি বলেন, দূর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি আধুনিক, মানবিক বাংলাদেশ গড়তে দলমত, ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং বড়হর ইউনিয়ন শাখার উদ্যোগে বড়হর স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমির মোঃ শাহীন আলমের সভাপতিত্বে কে এম আলাউল হকের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ডঃ মাওঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি বুলবুল আহমেদ, উল্লাপাড়া উপজেলা শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন, বড়হর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বড়হর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, বড়হর ইউনিয়ন যুবনেতা সারওয়ার হাসান পুলক, বড়হর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মিল্লাত, মোঃ সাফী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Check Also

হাতিয়ায় ইকতারেন ফাউন্ডেশনের উদ্যোগে শাতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ হা তিয়ায় অসহায় দিনমজুর পরিবারের মাঝে ইকতারেন ফাউন্ডেশনের …

Advertisement