বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

৩৫ বছর পর রাজবাড়ীতে পূনরায় সংস্কৃতি প্রতিমন্ত্রী।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

দী র্ঘ ৩৫ বছর পর রাজবাড়ী জেলায় পূনরায় সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ১ আসন থেকে ২য় বারের মতো নির্বাচিত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তার আগে ১৯৯১ সালে সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপিকা জাহানারা বেগম।

 

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী পৌরসভার তিনবার (চেয়ারম্যান)মেয়র ছিলেন। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন।

জানা যায়, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ১৯৯১ সালে রাস্ট্র ক্ষমতায় এলে রাজবাড়ীর পুত্র বধু অধ্যাপিকা জাহানারা বেগম টেকনোক্রেট কোটায় সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি রাজবাড়ী জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী হিসাবে জেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেন এবং দীর্ঘ দিন জেলা বিএনপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্টতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী পৌরসভার তিনবার (চেয়ারম্যান)মেয়র ছিলেন। তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়ে তিনি রাজবাড়ী-১ আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

উল্লেখ্য অধ্যাপিকা জাহানারা বেগম ২০০১ সালে রাস্ট্র ক্ষমতায় এলে অধ্যাপিকা জাহানারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। অধ্যাপিকা জাহানারা বেগম ২০২১ সালে ২৪ জুলাই ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি বিএনপি থেকে বের হয়ে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

Check Also

উল্লাপাড়ার বাজারে রসালো তরমুজের সমারোহ, জমে উঠছে বেচাকেনা

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ উ ল্লাপাড়ার বিভিন্ন হাট বাজারে গ্রীষ্মের আগমনী …