
॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের বেলকুচির পৌর এলাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয়তাবাদী দল বিএনপির ২ নেতার পদ স্থগিতাদেশ করা হয়েছে। বেলকুচি পৌর ৪ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সিয়াম মন্ডলকে ১৬ ফেব্রুয়ারি সোমবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এ-র স্বাক্ষরিত এক চিঠিতে তাদের পদ স্থগিতাদেশ করেন।
বিষয়টি মামলা হওয়ায় তাদের ২ জনকে দল থেকে ও সাংগঠনিক পদ স্থগিতাদেশ করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পরবর্তীকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গে সাধারণ ভোটারদের হুমকি,ধামকি, দেশীয় অস্ত্র সশস্ত্র সজ্জিত করে মারধর করায় ইতি মধ্যে বিষয়টি মামলা হওয়ায় তাদের ২ জনকে দল থেকে ও সাংগঠনিক পদ স্থগিতাদেশ করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
