Wednesday , 11 February 2026

দিনাজপুরের ফুলবাড়ীতে ৫২টি কেন্দ্রে পাঠানো হলো ভোট গ্রহণের সরঞ্জাম

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণে দিনাজপুরের ফুলবাড়ীতে ৫২টি কেন্দ্রে পাঠানো হলো ভোট গ্রহণের সরঞ্জাম কঠোর নিরাপত্তায় রয়েছে র‌্যাব সেনাবাহিনী পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা। বুধবার ১১ই ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে উপজেলার পৌর ও ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট বাক্স ও ব্যালট পেপার।

 

ফুলবাড়ী উপজেলার মোট ৫২টি ভোট কেন্দ্রের ২৯৫ টি কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫২টি কেন্দ্রে উপস্থিত থাকবেন ৫২ জন প্রিজাইডিং অফিসার ২৯৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৯০ জন পোলিং অফিসার ভোট গ্রহণে উপস্থিত থাকবেন।

দিনাজপুর জেলায় মোট ৬টি আসন এর মধ্যে দিনাজপুর ৫ আসন ফুলবাড়ী পার্বতীপুর এই আসনটিতে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪৩৯ জন এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫.১০ জন ভোটার পুরুষ ভোটার রয়েছেন ৭৭ হাজার ৮৯৬ ও নারী ভোটার রয়েছে ৭৮ হাজার ৬১৩ জন।

ফুলবাড়ী উপজেলার মোট ৫২টি ভোট কেন্দ্রের ২৯৫ টি কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫২টি কেন্দ্রে উপস্থিত থাকবেন ৫২ জন প্রিজাইডিং অফিসার ২৯৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৯০ জন পোলিং অফিসার ভোট গ্রহণে উপস্থিত থাকবেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা আহমেদ হাসান বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল ১২ই ফেব্রুয়ারি সকাল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা উপজেলার ৫২ টি কেন্দ্রে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি ভোটাররা শৃঙ্খল বাজায় রেখে যেনো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে আমরা আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকম প্রস্তুতি নিয়েছি কেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির কোন সুযোগ নেই মাঠে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাব সেনাবাহিনী পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা আমরা কোনরকম হট্টগোল সহিংসতা দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Check Also

নোয়াখালীর সদরে বিএনপির ইউনিয়ন নির্বাচনী এজেন্টে উপর  হামলা। আহত ১

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নো য়াখালী সদর উপজেলার ৭নং ধর্মপুরে ইউনিয়ন …