Sunday , 8 February 2026

ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠন করা হবে – অধ্যক্ষ আলী আলম

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বিবার বিকেলে
এনায়েতপুর এক নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এসব কথা বলেন ।
তিনি আরো বলেন আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এমন একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা করা হবে যা

 

১২ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। কারো চোখ রাঙ্গাতিতে কোন কিছু আসে যায় না। আমরা কাউকে ভয় পাইনা।

আজ পর্যন্ত কেউ করতে পারেনি। স্বাধীনতার পরে অনেক সরকার এসেছে অনেক সরকার গিয়েছে কিন্তু কেউ মেহনতি মানুষের উন্নয়নে সঠিক ভাবে করেনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মেজর (অব) মনজুর কাদের,
তিনি তার বক্তব্যে বলেন আমরা ক্ষমতায় গেলে
বেলকুচিতে ব্যাপক শিল্প উন্নয়ন করা হবে, সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে, এলাকায় প্রত্যেকটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবে , চৌহালীর নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্ৰহন করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এমন সাইফ মুস্তাফিজ ,।
তিনি বলেন আমরা সরকার গঠন করতে পারলে এমন একটি রাষ্ট্র গঠন করা হবে যা স্বাধীনতার ৫৪ বছরেও কেউ করেনি। তিনি আরো বলেন আমি যদি নির্বাচিত নাও হতে পারে তবুও আমি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাবো। এই বাংলাদেশে আর কাওকে কে দুর্নীতি করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেলকুচির জামায়াত আমির আরিফুল ইসলাম সোহেল বলেন, ১২ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। কারো চোখ রাঙ্গাতিতে কোন কিছু আসে যায় না। আমরা কাউকে ভয় পাইনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানার জামায়াত আমির ডাঃ সেলিম রেজা। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Check Also

৫ ঘন্টার জন্য ৭ লাখ টাকা ব্যায় করে সুন্দরবনে ভ্রমনে ব্রিটিশ নাগরিক

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ ই উনেস্কোর স্বীকৃতি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের …