শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

Ullapara Upazila-এ গণসংবর্ধনায় “কে ভোট দিয়েছেন, কে দেননি—সবার জন্য কাজ করব” : Maulana Rafiqul Islam Khan

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ Maulana Rafiqul Islam Khan বলেছেন, “কে ভোট দিয়েছেন, কে দেননি—এটি আমার কাছে বিবেচ্য নয়। আমি উল্লাপাড়াবাসী সবার সংসদ সদস্য। সবাইকে নিয়েই একটি সুন্দর ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে চাই।”

 

 

তিনি আরও ঘোষণা দেন, খুব শিগগিরই উল্লাপাড়ায় একটি ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। এ উদ্যোগ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উল্লাপাড়ার পুরাতন বাসস্ট্যান্ডে তাঁকে গণসংবর্ধনা প্রদান করে Bangladesh Jamaat-e-Islami-এর উপজেলা শাখা। সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যে বরাদ্দ দেওয়া হবে, তার স্বচ্ছ ও সঠিক হিসাব জনসম্মুখে উপস্থাপন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে সমতার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রত্যয় জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য।

তিনি আরও ঘোষণা দেন, খুব শিগগিরই উল্লাপাড়ায় একটি ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। এ উদ্যোগ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম এবং সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল হাসানসহ অন্যরা। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

॥  নিজস্ব প্রতিনিধি ॥ য থাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস …