Tuesday , 3 February 2026

শ্যামনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

॥নূরুন্নবী ইমন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি ॥

সা তক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে আলম শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ৩০ জুলাই বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে রাস্তার পাশে গাছ কাটার সময় এ দূর্ঘটনা ঘটে। তিনি বগুড়া জেলার শেরপুর থানার জামুর গ্রামের তোমছের আলী শেখের পুত্র।

দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শাকির হোসেন মৃত ঘোষনা করেন।

থানা সূত্রমতে, ওই শ্রমিক সড়ক ও জনপদ বিভাগের অধীনে রাস্তার পাশে গাছ কাটার সময় অসাবধানবসত পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরত্বর আহত হয়। দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শাকির হোসেন মৃত ঘোষনা করেন।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ নিজ বাড়ীতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Check Also

আজ পবিত্র শবে বরাত রহমত ও মাগফিরাতের রজনী

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ প বিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী …