বুধবার , ১১ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা এম আরিফুল ইসলাম

॥ বিশেষ প্রতিনিধি ॥

বিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সলংগা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম আরিফুল ইসলাম।

 

ইসলাম শান্তির ধর্ম, সহিষ্ণুতা ও মানবিক মূল্যবোধের ধর্ম—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, হিংসা-বিদ্বেষ পরিহার করে সাম্য ও সম্প্রীতির সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষকে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার পথে চলতে অনুপ্রাণিত করে। এই দিনটি আমাদের শিক্ষা দেয় কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের স্বার্থ, হিংসা, লোভ, হানাহানি ও অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতীক।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ঈদের আনন্দ সকলের ঘরে ঘরে পৌঁছে যাক – এটাই আমাদের প্রত্যাশা। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সহনশীলতা গড়ে উঠুক এই ঈদের শিক্ষা থেকে।

তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণভাবে ঈদের আনন্দ উপভোগের আহ্বান জানিয়ে বলেন, ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ।

তাই দলমত নির্বিশেষে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই একটি সহনশীল ও সাম্যের সমাজ গড়া সম্ভব। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন দেশ ও জাতিকে সব ধরনের অশান্তি ও সংকট থেকে রক্ষা করেন।

পাশাপাশি কোন কুচক্র মহল যেন, এই ঈদকে সামনে রেখে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

Check Also

সাতক্ষীরার নলতায় ৪৫০ জন অসহায় নারী-পুরুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ

॥ সাতক্ষীরা  প্রতিনিধি ॥ প বিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার নলতায় ৪৫০ জন অসহায় নারী-পুরুষের …

Advertisement