শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মোংলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

নিজের বাড়ির আঙিনা নিজে পরিস্কার রাখুন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” স্লোগানে মোংলায় ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ জুলাই) দুপুরে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পৌর মার্কেট চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আঃ রহমান।

 

 

মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে মেয়র শেখ আঃ রহমান’র নেতৃত্বে একটি র‌্যালী পৌর মার্কেট চত্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় পৌর কাউন্সিলর হুমাউন হামিদ নাসির, মোঃ বাহাদুর মিয়া, জোহরা বেগম, পৌর কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে মেয়র শেখ আঃ রহমান’র নেতৃত্বে একটি র‌্যালী পৌর মার্কেট চত্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় মোংলা পৌর মেয়র শেখ আঃ রহমান বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান মেয়র শেখ আঃ রহমান।

Check Also

পানি চলাচলের পথ স্বেচ্ছায় ছেড়ে না দিলে কঠোর ব্যাবস্তা নেয়া হবে– প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ প রিবেশ বন ও জলবায়ু পারিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ …

Advertisement