বুধবার , ৪ মার্চ ২০২৬

হাতিয়ায় মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১৬ হাজার ৮ শত কেজি জাটকাসহ আটক-১৬

।। আরজু আক্তার, হাতিয়া প্রতিনিধি।।  

 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ২৬ জানুয়ারি ২০২৪ তারিখ রাত ০৩০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক সেকশন কমান্ডার এম রফিকুল ইসলাম এর নেতৃত্বে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর ঢালচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাজু চৌধুরী এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব , অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযান চলাকালীন ভোলার মনপুরা হতে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেড তল্লাশী করে আনুমানিক ১৬,৮০০ কেজি (৪২০ মন) জাটকাসহ ১৬ জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাজু চৌধুরী এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব , অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

Check Also

চাঁদাবাজি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে – এমপি- রফিকুল ইসলাম খান

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও …

Advertisement