Thursday , 5 February 2026

নোয়াখালীতে বিদেশী মদসহ গ্রেফতার ২

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা এলাকা থেকে ৬৫ বোতল বিদেশী মদ সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, উপজেলার নোয়াখোলা এলাকার মোকাররাম বাড়ির মো.ইকবাল হোসেন মানিকের ছেলে মো. আতাউর রহমান ওরফে রুবেল (৪৮), কুমিল্লা জেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মো. শাহ আলমের ছেলে সাদেক হোসেন ওরফে শিখাব (২১)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের ৬৫ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Check Also

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে মা-বোনেরা সর্বোচ্চ মর্যাদায় বসবাস করবে- মাওলানা রফিকুল ইসলাম খান

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ বাং লাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি …