মায়ানমারে পাচারকালে হাতিয়ায় ৭৬০ বস্তা আলুসহ ২ ট্রলার আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 আরজু আক্তার,  হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা:


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ দুটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আতাউর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলু জব্দ করা হয়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, জব্দকৃত আলু ও পাচারকাজে ব্যবহৃত ট্রলার দুটি জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ