‎শাহজাদপুরে রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

‎শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।


সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে ২৪মে রবিবার সকাল ১০ টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ গ্রহণ করেন ইউনিক মডেল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও শাহজাদপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ শাহজাদপুরের শত শত সাধারণ মানুষ।

‎শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু,শাহজাদপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য হুমায়ুন পারভেজ শাব্বির, ইউনিক মডেল স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন সহ প্রমুখ।

‎উল্লেখ্য গত ১৯ মে ঢাকার পল্লবীতে ২য় শ্রেণির ছাত্রী ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যা করে ধর্ষক ও হত্যাকারী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ