তাড়াশে ঘরজামাই স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগ, স্বামী পলাতক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার ঘরজামাই স্বামী মো. শাহপরানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।


নিহত তানিয়া খাতুন বিষমডাঙ্গা গ্রামের সোরহাব আলীর মেয়ে। অভিযুক্ত শাহপরানের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয় এবং এরপর থেকে তারা শ্বশুরবাড়িতেই সংসার করে আসছিলেন।


স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথাকাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তানিয়া খাতুনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার পরপরই অভিযুক্ত শাহপরান পালিয়ে যান।


পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক অভিযুক্ত শাহপরানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ