সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ব্রাঞ্চ একাউন্টেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ‘ব্রাঞ্চ একাউন্টেন্ট ট্রেনিং’ অনুষ্ঠিত হয়েছে। সাগরিকার সুবর্ণচরে প্রধান কার্যালয়স্থ কনফারেন্স হলে দু'দিনব্যাপী অনুষ্ঠিত ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান গতকাল রবিবার (২৬ এপ্রিল) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।


ট্রেনিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ-পরিচালক (মাইক্রো-ফিন্যান্স) মো. শামছুল হক। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তিনি ভবিষ্যতে আরও কার্যকর প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর (প্রশাসন) হান্নান মোল্ল্যাহ, কো-অর্ডিনেটর (এম.ই) আলা উদ্দিন এবং ডকুমেন্টেশন অফিসার কানিজ ফারহানা নিপুসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ট্রেনিং সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার একাউন্টস অফিসার মো. মোজাম্মেল হক, হিসাব রক্ষক কর্মকর্তা এ.বি.এম জাকারিয়া, হিসাব রক্ষক কর্মকর্তা হরিকান্ত দাস পবন, হিসাব রক্ষক রহমত উল্ল্যাহ এবং এলাকা হিসাব রক্ষক মো. আবু বকর ছিদ্দিক।


ট্রেনিংয়ে অংশগ্রহণকারী ব্রাঞ্চ একাউন্টেন্টগণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক হিসাব ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করেন, যা ভবিষ্যতে সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ