মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় সাতক্ষীরায় আনন্দ মিছিল


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : 


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় সাতক্ষীরায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আনন্দ মিছিলে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদল সমন্বয়ক আইনুল ইসলাম নানটা, কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টোসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মিছিলে নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নতুন নেতৃত্বের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা মনোনীত নতুন দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দলের চলমান রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ