সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা ছাত্রদলের নিন্দা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :


সম্প্রতি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার একটি অনুষ্ঠানে জেলা প্রশাসক কাউসার আজিজের দেওয়া বক্তব্যের একটি আংশিক ও খণ্ডিত অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও বিকৃত তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখা।


২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস, কে, এম, আবু রায়হান এবং সাধারণ সম্পাদক জে, এম, দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা প্রতিবাদ জানানো হয়।


​বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসকের বক্তব্যকে বিকৃত করে যেভাবে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হচ্ছে। একটি বিশেষ মহল ওই বক্তব্যের খণ্ডিত অংশকে পুঁজি করে সাতক্ষীরার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।


​জেলা ছাত্রদল মনে করে, একটি নন-ইস্যুকে ইস্যুতে পরিণত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং জেলার দীর্ঘদিনের সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের যে ঘৃণ্য অপচেষ্টা চালানো হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়।


​বিবৃতিতে সাতক্ষীরা জেলা ছাত্রদল এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ঘৃণ্য ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ