দিনাজপুরের পার্বতীপুরে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।।


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে ভবানীপুর পুরাতন বাজার এলাকার পল্লী চিকিৎসক মোঃ খোরশেদ মন্ডল এর স্ত্রী স্কুল শিক্ষিকা মিনারা বেগম (৪০) নিজ সয়োন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহতের আত্মীয় স্বজনদের দাবি নিহত মিনারা বেগম অত্যন্ত মেধাবী তিনি এই কাজ কখনো করতে পারেন না হয়তো মানসিক চাপ অথবা কোন রহস্য রয়েছে।


এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান পল্লী চিকিৎসক মোঃ খোরশেদ মন্ডল ও তাঁর স্ত্রী খুবই সুন্দর জীবনযাপন করতেন তাঁদের একটি কন্যা আছে তাঁর বিয়ে হয়েছে তাঁরা অনেক ভালো মানুষ কিন্তু হঠাৎ কেন এই দুর্ঘটনা আমরা বুঝতে পারছি না।


নিহত মিনারা বেগম ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে গোল্ডেন রেসিডেনসিয়াল স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ