ঈদুল আযহা উপলক্ষে মোংলাবাসীকে শুভেচ্ছা জানালেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামিমা লাইজু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভাসহ মোংলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোংলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামিমা লাইজু। একই সাথে তিনি আগামীতে জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় শামিমা লাইজু বলেন, "ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে বয়ে আনে অনাবিল শান্তি ও সমৃদ্ধি। মোংলার প্রতিটি নাগরিকের সুখ-দুঃখের অংশীদার হয়ে আগামী দিনে আমি আপনাদের পাশে থাকতে চাই।"তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে মোংলা তথা সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষকে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।


পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্যের সূত্র ধরে শামিমা লাইজু এবার মোংলার সমাজসেবায় আরও সক্রিয় ভূমিকা রাখতে চান। শিক্ষাদীক্ষায় অনন্য ও সমাজসেবামূলক কাজে সদা নিয়োজিত এই নারী নেত্রী বর্তমানে দিগরাজ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তার স্বামী শেখ আব্দুল হালিম খোকন ঢাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সন্মানিত সদস্য।


উচ্চশিক্ষিত ও যোগ্য এই প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় (ডি ইউ) থেকে সমাজবিজ্ঞান বিভাগে বিএ (অনার্স) এবং মাস্টার্স (মাস্টার্স অফ সোশাল সাইন্স) ডিগ্রি অর্জন করেছেন। একজন উচ্চশিক্ষিত ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তিনি আগামী দিনে মোংলার আপামর জনসাধারণের অধিকার আদায় ও নারী উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ