মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলার ৬নং চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব বরকাতুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, সহকারী পরিচালক মো. আবুল কাশেম, সহকারী পরিচালক মো. আব্দুর রহমান, লক্ষ্মীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি জামাল উদ্দিন গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, চর আমানউল্লাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দুলাল সহ আরো অনেকে।
গণশুনানিতে অংশগ্রহণকারী উপকারভোগীরা ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধান অতিথি বরকাতুর রহমান উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ফ্যামিলি কার্ড প্রাপ্তির যোগ্যতা, যাচাই বাছাই প্রক্রিয়া ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :