সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :


সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


সমিতির সভাপতি তাহমিদ শাহেদ চয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, কার্যকরী সভাপতি কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রজত হাজরা, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন কিরণ, বন্দর সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সমিতির অন্যান্য কর্মকর্তারা।


সভায় বক্তারা বলেন, ট্রাক ব্যবসার সঙ্গে জড়িত মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি এ খাতকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আগামীতে ট্রাক ব্যবসার মানোন্নয়ন, সেবার পরিধি বৃদ্ধি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।


এ সময় সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ট্রাক মালিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ