বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় ব্যবসায়িকে কারাদণ্ড ও ডিজেল জব্দ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আশিকুর রহমান বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীর দোকান থেকে মজুত করা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়াও মজুত করার অপরাধে ওই ব্যবসায়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার শেরনগর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।


ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে মেসার্স রবিউল এন্টারপ্রাইজের দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয় এবং মজুত করার অপরাধে দোকানের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে ১৭৪৪ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।


এ সময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, চলমান সংকটের সুযোগ নিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল মজুত করা হয়েছিল। অভিযান চালিয়ে দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।


 একই সাথে অবৈধভাবে তেল রাখার অপরাধে ব্যবসায়ীকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ