সৌদি আরবের ‘রিয়াদ এয়ার’ ঢাকা রুটে ফ্লাইট চালু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

‎মোঃ জাহাঙ্গীর আলম, সৌদি আরব (রিয়াদ) প্রতিনিধিঃ


‎​বাংলাদেশের এভিয়েশন খাতে যুক্ত হলো এক নতুন ও ঐতিহাসিক অধ্যায়। সৌদি আরবের বহুল প্রতীক্ষিত জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ (Riyadh Air) আনুষ্ঠানিকভাবে ঢাকা রুটে তাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

‎​আজ (৮ই আগস্ট), রিয়াদ এয়ারের আধুনিক ও দৃষ্টিনন্দন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার (Boeing 787-9 Dreamliner — রেজিস্ট্রেশন নম্বরঃ HZ-RXX) বিমানটি ২৯৬ জন যাত্রী নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে রওনা হয়। দীর্ঘ ৫ ঘণ্টা ২১ মিনিটের সুমসৃণ ও আনন্দদায়ক আকাশযাত্রা শেষে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

‎​বিমানটি রানওয়ে স্পর্শ করে গ্রাউন্ডে প্রবেশ করার পর ঐতিহ্যবাহী 'ওয়াটার ক্যানন স্যালুট' (Water Cannon Salute) দিয়ে সেটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবন্দর কতৃপক্ষ ও সংশ্লিষ্ট এভিয়েশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎​প্রথম এই ফ্লাইটের চালুর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক যোগাযোগ এবং প্রবাসী ভাইবোনদের যাতায়াত ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হলো।

‎সংশ্লিষ্টরা আশা করছেন, অত্যাধুনিক প্রযুক্তি, প্রিমিয়াম কেবিন সুবিধা এবং উন্নত সেবা নিয়ে গড়ে ওঠা রিয়াদ এয়ারের এই উপস্থিতি ঢাকা-রিয়াদ রুটে যাত্রীসাধারণ ও প্রবাসী বাংলাদেশীদের ভ্রমণকে আরও আরামদায়ক ও সহজতর করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ