আসাদুর রহমান হাবিব, (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীতে শিশুদের হাম রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে শিক্ষক টিকাদানকারী সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের ট্রেনিং এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ এপ্রিল ফুলবাডী পৌর মিলনায়তনে ফুলবাড়ী পৌরসভার আয়োজনে ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ সামিউল ইসলাম এর সভাপতিত্বে আশরাফ পারভেজ এর সঞ্চালনায় শিশুদের হাম রুবেলা প্রতিরোধে এই টিকাদান ক্যাম্পেইন ট্রেনিং ও এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
টিকাদান ক্যাম্পেইন ট্রেনিং ও এ্যাডভোকেসী সভায় শিশুদের হাম রুবেলা ভাইরাস প্রতিরোধে করণীয়সহ টিকাদান কর্মসূচির না না দিকনির্দেশনা তুলে ধরেন এবং আগামী ২০ এপ্রিল ১১ কার্যদিবস ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা প্রদান করার কথা জানান ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ সামিউল ইসলাম।
এ সময় ফুলবাড়ী পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুর ই আলম সাইয়্যিদীসহ শিক্ষক টিকাদানকারী সুপারভাইজার বিভিন্ন সেস্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :