উল্লাপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিটে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল গরু


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরিফল  ইসলাম আরিফ,  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামের পশ্চিমপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি গোয়ালঘর পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা যাওয়াসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।


গত রাত ৩টার দিকে গজাইল গ্রামের পশ্চিমপাড়ার জিয়াবুল রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির গোয়ালঘরে হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।


ক্ষতিগ্রস্ত জিয়াবুল রহমান জানান, গোয়ালঘর, গরু পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ আগুন লাগায় গরুগুলো বের করতে পারেননি বলে তিনি জানান।


এ বিষয়ে উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া জানান , ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ