পাংশায় বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর শনিবার (৮ আগস্ট) রাজবাড়ীর পাংশায় বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করে বক্তব্য রাখেন।


জানা যায়, শনিবার পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এডিপির বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরণের সামগ্রী বিতরণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা, পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আয়োজিত স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মতবিনিময় সভা এবং কলিমহর ইউপির গোপালপুর বাজারে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।


পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এডিপির বিশেষ বরাদ্দের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরণের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। ৩টি ক্যালেন্ডার করতে হবে। তা হলো- বার্ষিক শিক্ষা কর্মসূচি, বার্ষিক ক্রীড়া কর্মসূচি ও বার্ষিক সাংস্কৃতিক কর্মসূচি।


তিনি বলেন, গ্রেড দিয়ে শিক্ষকের মান নির্ণয় করা যায় না। নৈতিকতায় শিক্ষকের মার্যাদা বৃদ্ধি পায়। অপসংস্কৃতি, কুপমন্ডুকতা ও উগ্র মৌলবাদীকে সমাজ থেকে বিতাড়িত করতে শিক্ষকদের বড় রকমের ভূমিকা আছে। অগ্রযাত্রার পথ তৈরী করছেন শিক্ষকরা।


রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. হারুন অর রশিদ ও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম- সেবা বক্তব্য রাখেন।


স্থানীয়দের মধ্যে জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইয়াসির আরাফাত, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস ও পাট্টা জোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। তারা পাংশার শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিক-উল-হাসান, পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ