আসাদুর রহমান হাবিব দিনাজপুর জেলা প্রতিনিধি।
শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ জুন দিনাজপুর জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ উপলক্ষে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
সভায় পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম বলেন শিশুশ্রম প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয় এর জন্য চাই পরিবার চাই সমাজ তাই সকলকে সচেতন হতে হবে অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়াতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম আরও বলেন শিশুদের কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করে তাদের শিক্ষা খেলাধুলা ও সুস্থ মানসিক বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে,জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য শিশুদের বয়স উপযোগী ও নিরাপদ পরিবেশে বিভিন্ন সহায়ক কাজ শেখানো যেতে পারে তবে তা যেন কখনোই তাদের লেখাপড়া শারীরিক ও মানসিক বিকাশ কিংবা শৈশবকে ব্যাহত না করে।
তিনি আরও বলেন প্রতিটি শিশুর নিরাপদ আনন্দময় ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করাই আমাদের সকল অভিভাবকদের সম্মিলিত দায়িত্ব।
আপনার মতামত লিখুন :