২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 মীর মোশারফ হোসেন বাবু,  কুমিল্লা জেলা প্রতিনিধি।। 


কুমিল্লার চান্দিনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।


দিবসের প্রথম প্রহরে চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৫:৪০ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম ভূঁইয়া।


এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিলের সদস্য ও মুক্তি যোদ্ধার সন্তানরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ