মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের বহুতল ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর২০২৬) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের ধানবান্ধি ইসলামিয়া সরকারি কলেজে মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন অভিযাত্রী সংসদের বহুতল ভবণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এঁর উদ্যোগে এ ভিত্তি প্রস্তর স্থাপন কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ ।
এসময়ে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ উস সাঈদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ১ উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোর্শেদ মিয়া,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মোঃ রাশেদুল হাসান রন্জন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার,জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। এ ছাড়াও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো নুর নবী হোসাইন। উদ্বোধন শেষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ কলেজ ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেন এবং এইচএসসি ১ম বর্ষের ছাত্রছাত্রীদের প্রথম ক্লাসে সবার সাথে কুশল বিনিময় করেন এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে লেখাপড়ায় ভালো ফলাফল করতে হবে এবং সুন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদক মুক্ত জীবন গড়তে উদ্বুদ্ধ করেন এবং বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে নিজেদের সচেতন হতে হবে। বাবা মা, শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা করতে হবে। বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে হবে। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :