পাংশায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জামায়াতে ইসলামী


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥


রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামে (গুধিবাড়ী ও মাগুড়াডাঙ্গীর সীমান্তবর্তী) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে জামায়াতে ইসলামী।


জানা যায়, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল রুপু, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা খোন্দকার আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর রুকন ও দৈনিক সংগ্রামের পাংশা প্রতিনিধি অধ্যাপক মো. ইজাজুল হক, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী খোন্দকার ফয়েজুল হাসানসহ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বাড়ীতে যান এবং ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল তেলসহ খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শামসুল শেখের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৪টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা হলেন- আকলিমা খাতুন, শামসুল শেখ, মনজেল শেখ ও ইশারত শেখ।


স্থানীয় লোকজনের সহায়তায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণ হয়। শেষের দিকে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।


ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, আকলিমা খাতুন পাংশা ভূমি অফিসের ঝাড়–দার। সরকারী ভাবেই তাকে টিনের একটি বসত ঘর নির্মাণ করে দেওয়া হয়। সেই ঘরেই তিনি বসবাস করছিলেন। অগ্নিকান্ডে তার বসতঘর ও ঘরে রক্ষিত সমুদয় মালামাল পুড়ে গেছে।


শামসুল শেখের ২টি টিনের বসত ঘর, ১টি ছাপড়া ও ১টি রান্না ঘর পুড়ে গেছে। মনজেল শেখের ১টি টিনের বসতঘর ও ১টি রান্না ঘরে পুড়ে গেছে। ইশারত শেখের টিনের ছাপড়ার মধ্যে ছোট একটি পোলটি ফার্ম ভস্মিভূত হয়েছে।


ক্ষতিগ্রস্ত আকলিমা খাতুন, শামসুল শেখ ও মনজেল শেখের পরিধেয় কাপড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই। অগ্নিকান্ডে সবকিছু পুড়ে যাওয়ায় পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তরা সরকারী ভাবে সাহায্য সহায়তা কামনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ