রায়গঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি


সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গোপাল চন্দ্র ঘোষ।


আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের আদর্শ, মানবপ্রেম, ন্যায় ও সত্যের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি পালিত হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ