পাবনার ‎দাপুনিয়ায় তরুণী অপহরণ ঘটনায় সাক্ষী দেয়ায় সাতজনকে কুপিয়ে জখম


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

‎পাবনা  জেলা প্রতিনিধি।। 


পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় অপহরণ ঘটনার সাক্ষী দেয়ার জের ধরে ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) সন্ধা সাড়ে ৭ টার দিকে ইউনিয়নের ইসলাম গাতীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- দাপুনিয়া ইউনিয়নের ইসলাম গাতীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান দিলু (৫০), মেহেদী হাসান দিলুর ছেলে মো: ইসমাইল হোসেন (২৫) সাব্বির হোসেন (২৩), ইয়াকুব আলী খানের ছেলে জাকির হোসেন (২৫), মেহেদী হাসান দিলুর স্ত্রী আকলিমা খাতুন (৪৩), আবুল হোসেন খানের ছেলে ইয়াকু্ব আলী খান (৫৫), ইয়াকুব আলীর স্ত্রী মোছা: জহুরা খাতুন(৪৫)।

‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাতী ইসলামপুর গ্রামের আরিফ শেখ সহ কতিপয় দুস্কৃতিকারি গত (২১ মার্চ) ঈদের দিন দুপুরে একটি মেয়েকে অপহরণ করে। অপহরণের বিষয়ে মেহেদী হাসান দিলু দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সাক্ষী দিলে এই ঘটনা নিয়ে দুস্কৃতিকারীদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে দুস্কৃতিকারীরা মঙ্গলবার বিকেলে মেহেদী হাসান দিলুর ব্যবসা প্রতিষ্ঠানে অকথ্য ভাষায় গালিগালাজ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এতে নিষেধ করলে আরিফ শেখ ও জসিম উদ্দিনের নেতৃত্বে ১৫/২০ জনের একদল দুস্কৃতিকারী ধারালো অস্ত্র চাপাতি, লাঠিসোটা, জিআই পাইপ দিয়ে মেহেদী হাসান ও তার লোকজনের উপর হামলা চালায়। এসময় মেহেদী হাসান সহ উপরোল্লিখিত ব্যক্তিরা গুরুতর আহত হয়। আহতদের সবাইকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ