নজরুল শতবর্ষ উপলক্ষে রামগতিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রামগতি (​লক্ষ্মীপুর) প্রতিনিধি:


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ (জন্মশতবার্ষিকী) স্মরণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা গণ উন্নয়ন গ্রন্থাগারের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় গণ উন্নয়ন গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।


​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ৪০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি গ্রন্থাগারের নিজস্ব আঙ্গিনায় বেশ কিছু চারা রোপণ করা হয়।


​উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক জনাবা মাহমুদা ইয়ামিন, সদস্য জনাব মেহেদী হাসান মাছুম ও জনাব মো: তছলিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানজিরুল ইসলাম তামিম, মনিরুল ইসলাম মিঠু, গণ উন্নয়ন গ্রন্থাগারের গ্রন্থাগারিক মোঃ খবির উদ্দিন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'নিজেরা করি'-র প্রতিনিধি জনাব বিনয় রতন চাকমা।


​পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে অমলিন রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ