এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি।।
নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চরএলাহি মুরাদপুরে জনৈক হোসনেয়ারার বসত-ঘরে আগুন দিয়ে পুরো বসতিই নিঃশেষ করে দিয়েছে একশ্রণীর বদখোররা। বৃহষ্পতিবার (১৪ মে) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে সংঘটিত এমন অন্যায়, অপকর্ম ও বিভৎস কর্মের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হোসেনেয়ারা ও তার ২ মেয়ে।
লিখিত বক্তব্যে তারা জানান, ৮ মে, শুক্রবার দুপুরে মাদক ব্যবসায়ী হৃদয়, আকবর হোসেন, রানা বেগমের নেতৃত্বে এ ঘটনা সংঘটিত হয়। সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের দায়ে ৭জনকে বিবাদী করে সুধারাম থানায় অভিযোগ দিয়েছেন অসহায় হোসনেয়ারা। তিনি জানান, তার পরিবারে বড় কোন পুত্র সন্তান নেই। বাড়িতে বিভিন্ন কৃষি শষ্যাদী উৎপাদনসহ হাঁস-মোরগী পালন করে জীবিকা নির্বাহ করেন তারা। এরইমধ্যে একপর্যায়ে, স্থানীয় হৃদয়সহ সংঘবদ্ধরা নানা লোভ-লালসার বশবর্তী করে হোসনেয়ারাকে মাদক ব্যবসার সহযোগী হওয়ার প্রস্তাব দেয়। হোসনেয়ারা জানান, তিনি বিষয়টি অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে রানা, আকবর, হৃদয়সহ সংঘবদ্ধরা তার নামে নানা অপবাদ প্রচার করে।
এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাতও সামাজিকভাবে বিষয়টির নিষ্পন্নি করে দেন। অথচ তারা নিজেদের হীন-উদ্দেশ্য জায়েজ করতে না পেরে হোসনেয়ারার বসত-ঘর জ্বালিয়ে পুরো ঘরটি ভস্মিভূত করে দেয়। এ সময় তার ঘরে থাকা মূল্যবান মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্র ও ঘরে রক্ষিত তিন লাখ টাকা নিয়ে যায়।
হোসনেয়ারার আহত মেয়ে, স্কুলছাত্রী সুমাইয়া আক্তার নিপু জানান, আমাদের সংসারে আমরা দুই বোন ছাড়া আর কেহ নেই। আমাদের ঘরটিতে আগুন দেয়া কালে তাদের বাধা প্রদান করলে, তারা আমার পরিবারের সদস্যদের মারধোর করে। এ সময় তারা আমার বাম হাত কুপিয়ে হাতের তিনটি আঙ্গুল চিরতরে অকেজো করে দেয়। ঘটনার পর নিঃস্ব পরিবারটি নিজের বসতিতে আজো ফিরতে পারছেননা বলে দাবি করছেন।
আহত হোসেনয়ারার বড় মেয়ে বিবি ফাতেমা জানান, বর্তমানে ওই সংঘবদ্ধরা তাদের চিরতরে সমাজচ্যুত করে সহায় সম্পত্তি আত্মসাত করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এমতাবস্থায়, স্থানীয় সংসদ সদস্য মো.শাহজাহানসহ সমাজের গণ্যমান্যদের প্রয়োজনীয় ও জরুরী সহযোগিতার প্রত্যাশা করছেন তারা।
এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনার পর ৭ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে , দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :