ছাত্রদলের নোয়াখালী জেলা ও সুবর্ণচর উপজেলা কমিটি প্রকাশ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 


দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার পর নোয়াখালী জেলা ও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


প্রকাশিত কমিটিতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে এন বি এস রাসেল এবং সদস্য সচিব হিসেবে জিয়াউর রহমান রাহান দায়িত্ব পেয়েছেন। একই তারিখে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে জামাল উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব হিসেবে আব্দুল্লাহ আল আরিফকে দায়িত্ব দেওয়া হয়েছে।


দীর্ঘদিন ধরে কমিটি ঘোষণার অপেক্ষায় ছিলেন সাধারণ নেতাকর্মীরা। তবে কমিটি প্রকাশের পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে বিভিন্ন পর্যায়ের অনেকেই কমিটিতে স্থান পাওয়ার প্রত্যাশা করেছিলেন। বিশেষ করে সুবর্ণচরে একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ কমিটি গঠনের দাবিতে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছিল।


কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে কমিটি ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এসব কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ