দিনাজপুরে বেকার যুবকদের স্বাবলম্বী করতে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সনদ হস্তান্তর


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।


দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির উদ্যোগে,সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সনদপত্রসহ ইলেকট্রিক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।


গতকাল মঙ্গলবার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধীনাস্থ জলপাইতলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ১৫ জন যুবককের মাঝে সনদপত্র ও ইলেক্ট্রিক্যাল সরঞ্জামাদি বিতরণ করা হয়।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান,আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম,উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান,ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল মুহাম্মদ আরিফ উজ্জামান পিএসসি,ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়াটার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান পিবিজিএমএস সহ উপস্থিত ছিলেন উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


সনদপত্র ও ইলেক্ট্রিক্যাল সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকার বেকার যুবকেরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তাঁদের মধ্যে ১৫জন প্রাপ্তিদেরকে ইলেকট্রিক্যাল সনদ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলেদেন অনুষ্ঠানের অথিতিরা। এসময় এলুয়াড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ