রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে সিসি ক্যামেরা বসিয়ে একটি ঘরে গাঁজা সেবন ও ব্যবসার আড্ডা চালানোর অভিযোগ উঠেছে জুয়েল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের মাদ্রাসা সংলগ্ন একটি ঘরে অভিযান চালায় রামগতি থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, জুয়েল, পিতা,জামাল উদ্দিন, তার স্ত্রী জেসমিন আক্তারসহ ওই ঘরে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও ব্যবসার আড্ডা পরিচালনা করে আসছিলেন,আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারির জন্য সেখানে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশের অভিযান টের পেয়ে জুয়েল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় পুলিশ তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ওই ঘরে অভিযান চালানো হয় বলে জানা গেছে। তবে অভিযানে কী পরিমাণ গাঁজা বা অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে,।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত জুয়েলের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে এই গাজার ব্যবসা চালিয়ে আসছিল জুয়েল, সাথে সহযোগিতা করেছে তার স্ত্রী জেসমিন আক্তার। পাশে একটি দাখিল মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে সেই সমাজে বিশৃঙ্খলা তৈরি করে মাদ্রাসার পাশে একটি ঘর উত্তোলন করে দীর্ঘদিন গাজা সেবন ও বিক্রি করে আসছেন।
আপনার মতামত লিখুন :