দিনাজপুরে রেলস্টেশনের ভবন আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।


দিনাজপুরের ফুলবাড়ী রেল স্টেশনের নতুন ভবন নির্মাণ ফুট ওভারব্রিজ যাত্রী ছাউনী আধুনিকায়নসহ পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ২টি ট্রেন যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় নেতৃবৃন্দসহ ফুলবাড়ীবাসী।


শুক্রবার ১৫ মে সকাল ১১টায় ফুলবাড়ী রেল স্টেশনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গসহ না না শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন ফুলবাড়ী রেলস্টেশনটি দীর্ঘ কয়েক যুগ ধরে অবহেলিত এই স্টেশনে নেই কোন আধুনিকায়ন ভবন নেই একটি ফুট ওভারব্রিজ নেই যাত্রীদের বসার কোন ব্যাবস্থা নেই কোন আলোর ব্যবস্থা যাঁর ফলে প্রতিনিয়ত ছিনতাইকারীর কবলে পড়তে হয় সাধারণ যাত্রীদের।

বক্তারা বলেন ফুলবাড়ী রেলস্টেশনে প্রাচীন আমলের একটি একতলা ইটের তৈরি ভবন রয়েছে সেখানেই বিক্রয় করা হয় টিকেট নেই কোন সিকিউরিটি নেই ভালো মানের কোন পাবলিক টয়লেট।


বক্তারা আরও বলেন ফুলবাড়ী রেলস্টেশনটি উন্নত না হওয়াই এই স্টেশনটিতে দ্রুতগামী আন্তঃনগর ট্রেনগুলো যাত্রাবিরতি করে না যার ফলে দূরন্ত পথের যাত্রীদের ভোগান্তি লেগেই থাকে। অবিলম্বে ফুলবাড়ী রেলস্টেশনের নতুন ভবন নির্মাণ এবং ঢাকাগামী দুইটি ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস যাত্রাবিরতিসহ ৮ দফা দাবির বাস্তবায়ন চায় মানববন্ধনকারীরা।


মানববন্ধনে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক গণ সংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু এনসিপি’র দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী ও এনসিপি'র মনোনীত ফুলবাড়ী পৌর মেয়র প্রার্থী মোঃ শিহাব হোসাইন বাংলাদেশ ইসলামী আন্দোলন ফুলবাড়ী শাখার সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


বক্তব্য শেষে উত্তরাঞ্চলের ফুলবাড়ী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রানের দাবি রেল স্টেশনের উন্নয়ন ও আধুনিকায়ন বাস্তবায়নের লক্ষ্যে ফুলবাড়ীসহ সর্বস্তরের জনগণের পক্ষে মোঃ আব্দুল মোত্তালেব এর সাক্ষরিত এক স্মারকলিপি দিনাজপুর ৫ আসনের এমপি এ জেড এম রেজাওনুল হক দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ