নোয়াখালীতে গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসাইনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এ আর আজাদ সোহেল, ‎​ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ


‎​নোয়াখালীতে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মরহুম মো. কামাল হোসাইনের স্মরণে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎​শনিবার (২৫ জুলাই) নোয়াখালী প্রেসক্লাবের মরহুম সহিত উদ্দিন এস্কেন্দার মিলনায়তনে  আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

‎​গাউসিয়া কমিটি নোয়াখালী জেলা শাখার সিনিয়র সভাপতি মুফতি আবদুল আলিমের সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল করিম আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামসুদ্দোহা।

‎​এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নয়ন, হাফেজ মাওলানা মো. হেলাল উদ্দিন আল কাদেরী, মাওলানা আবদুল হান্নান, মো. হানিফ, আবু সায়েদ মাস্টার, মাওলানা হারুনর রশীদ, পীরজাদা আলা উদ্দিন, হাফেজ মিরাজ উদ্দিন, মিজানুর রহমান মঞ্জু, দেলোয়ার হোসেন শাহজী, ইসমাইল হোসেন সিরাজি, সুফিবাদী লেখক রাসেদ বিল্লাহ, হাফেজ শায়ের সৌরভ হোসেন আশিকি, আবদুর রহিম আল মাইজভান্ডারি এবং সামিউল ইসলাম আজিমসহ অসংখ্য নেতৃবৃন্দ।

‎​স্মরণ সভায় বক্তারা বলেন, মো. কামাল হোসাইনের আকস্মিক ইন্তেকালে সমাজ এক নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়েছে। তাঁর বিদায়ে কেবল একটি সংগঠন নয়, বরং পুরো সমাজ একজন সৎ, আদর্শবান ও পরোপকারী ব্যক্তিত্বকে হারাল, যিনি আজীবন দ্বীনের খিদমত এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।


‎​অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ