মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার ৪ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।


মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দিগরাজ এলাকা দীর্ঘ প্রচেষ্টার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মোংলা থানা পুলিশ । বুধবার (২৯ জুলাই) সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়।


গ্রেপ্তারকৃত লিটন মন্ডল বাগেরহাট জেলার মোংলা থানার মালগাজী মিশনবাড়ী এলাকার পরিতোষ মন্ডলের ছেলে পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মে মোংলা থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় (মামলা নং-১৯) সে এজাহারনামীয় আসামি ছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটন আত্মগোপনে ছিলেন।


অন্তঃসত্ত্বা ওই কিশোরীর সাথে লিটন মন্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত দুই-তিন বছর ধরে ওই কিশোরীকে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করে আসছিলেন লিটন। বর্তমানে ওই নারী ১৮ সপ্তাহের ( ৪ মাসের) অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়।


মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে গ্রেফপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক থাকলেও, মোংলা থানা পুলিশের অব্যাহত প্রচেষ্টায় অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ