মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। এই প্রতিপাদ্য কে সামনে রেখে শুক্রবার ১৫ মে ২০২৬ সকাল ১০.৩০ মিনিটে সিরাজগঞ্জ শহীদ এ,কে শামসুদ্দিন স্টেডিয়ামে শুভ উদ্বোধন করা হলো জেলার ৯ টি উপজেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ২০২৬।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সিরাজগঞ্জের কৃতি সন্তান জননেতা ইকবাল হাসান মাহমুদ (টুকু) মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার), এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা ইউএনও, জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু, জেলা শিক্ষা অফিসার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, খেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা বৃন্দ, খেলা পরিচালনাকারী কমিটি বৃন্দ, উৎসুক জনতার একাংশ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মন্ত্রী মহোদয় বক্তব্যে বলেন, আমরা যখন ছোট ছিলাম, হাডুডু, কাবাডি, গোল্লা ছুট, মার্বেল খেলা, দাড়িয়াবান্ধা খেলা, ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, কেরাম বোর্ড, দাবা, লুডু, খেলতাম।
সন্ধ্যার আজান হওয়ার সাথে সাথে বাসায় ফিরে, পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে পড়তে বসতাম। তখনকার সময়ে মাদকের ছড়াছড়ি ছিল না। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি আমরা ? এখনকার তরুণেরা খেলাধুলা করতে দেখিনা। এখন তারা ডিজিটাল মোবাইলে আসক্ত। প্রান্তিক গ্রাম পর্যায়ে মাদকের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। এদেরকে রোধ করতে হলে, প্রত্যেক অভিভাবক কে সতর্ক হতে হবে, তাদের ছেলে মেয়েকে সকল খেলাধুলা করাতে উৎসাহ দিতে হবে, মোবাইল থেকে বিরত রাখার চেষ্টা করাতে হবে। এবং মোবাইলের কুফল সম্পর্কে বোঝাতে হবে।
তেমনি প্রত্যেক স্কুল কলেজে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় বাধ্যতামূলক অংশগ্রহণ করাতে হবে। এই উদ্যোগ গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সবশেষে সিরাজগঞ্জ জেলার প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ বানানোর প্রতিশ্রুতি দিলেন মাননীয় মন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ (টুকু) মহোদয়।
আপনার মতামত লিখুন :