রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ডের পৃথক অভিযানে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন,নোয়াখালীর হাতিয়া উপজেলার কাজির ট্যাক গ্রামের নূর আলমের ছেলে মো. শাহদাত হোসেন (৪০), একই উপজেলার রেহানিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. ফোরকান (৪৭), পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. হারুন অর রশিদ ওরফে বাবুল (৪২),
ভোলার লালমোহন উপজেলার দলিগার নগর গ্রামের খোকনের ছেলে মো. আরিফ (২৫) এবং নোয়াখালীর চরজব্বার উপজেলার ভূইয়ার হাট গ্রামের মোতাহের হোসেনের ছেলে জামসেদ (৩২)। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, অভিযানে বিভিন্ন মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :