পাংশার জাগির বাগলী মহাশ্মশানে কীর্তন অনুষ্ঠিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥


 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির জাগির বাগলী সর্বজনীন মহাশ্মশানে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় কীর্তন ও সনাতন ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


হরিবাসর সংঘের সাধন কুমার মন্ডল ও তার দল কীর্তন পরিবেশন করে এবং ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন রবীন্দ্রনাথ রায় মাস্টার।


সনাতন ধর্মীয় আলোচনা করেন পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও জাগির বাগলী মহাশ্মশান কমিটির সভাপতি ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস।


নিরঞ্জন কুমার দাস নিরু, অরুন কুমার বিশ্বাস, গোকুল সন্যাসী, শ্যামাপদ মন্ডল, বিকর্ণ বিশ্বাস, সুবোল বিশ্বাস, দেবদাস দেবু বিশ্বাস, শ্যামল বিশ্বাস, বাধন মন্ডল, অমিত কুমার বিশ্বাসসহ স্থানীয় সনাতন ধর্মের নারী-পুরুষ বহু লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ