বান্দরবান জেলা প্রতিবেদক।।
১৫ মার্চ ২০২৬: আজ সকাল ১০:২০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে শুরু হয়ে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনির নেতৃত্বে বান্দরবান ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে ১০:২৫ ঘটিকায় পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়।
র্যালী শেষে সকাল ১০:৩০ থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: জনাব এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বান্দরবান পার্বত্য জেলা, জনাব জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), বান্দরবান পার্বত্য জেলা, জনাব মোঃ আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বান্দরবান পার্বত্য জেলা, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার, বান্দরবান পার্বত্য জেলা, জনাব মারুফা সুলতানা খান হীরা মনি, সদর উপজেলা নির্বাহী অফিসার, বান্দরবান পার্বত্য জেলা, জনাব সুপন চাকমা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা জনাব গোপা বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা, জনাব নাঈম উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর, বান্দরবান পার্বত্য জেলা এ ছাড়াও (৪০-৫০) জন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপনের এই আয়োজনের মাধ্যমে ভোক্তাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :