ফুলবাড়ীতে কোরআন শরীফ অবমাননাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।। 


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের চিন্তামন নয়াপাড়া গ্রামের বাসিন্দা আসাদুল্লাহ কোরআন শরীফ লাথি মেরে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী তৌহিদী জনতা ও ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।


রবিবার ৩ মে ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলা হাট প্রাঙ্গণে কোরআন অবমাননাকারী আসাদুল্লাহ এর সর্বোচ্চ শাস্তির দাবিতে কয়েকহাজার স্থানীয় মুসলিম এলাকাবাসী তৌহিদী জনতা ও ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে বেতদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


এস এম নাজিব এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা ফুলবাড়ী এর সভাপতি মুফতী নাজিবুল্লাহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাওলানা আল আমিন বিন আমজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম জামায়াতে ইসলামী বেদদিঘী ইউনিয়ন আমির মাওলানা আশিকুর রহমান বেদিঘী ইউনিয়ন ওলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ ইলিয়াস ছাত্রনেতা জাকি হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দরা।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন আল্লাহর কালাম কোরআন শরীফ লাথি মেরে আসাদুল্লাহ ইসলামকে অবমাননা করেছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী মুসলিম উম্মাহকে অপমানিত করেছে তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তারা আরও বলেন গত কয়েকদিন আগে প্রকাশে কোরআন শরীফ লাথি মেরে অবমাননা করে ইসলাম বিদ্বেষী আসাদুল্লাহ কোরআন অবমাননার দায়ে গত ২ মে শনিবার আসাদুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয় ফুলবাড়ী থানা পুলিশ ধর্মীয় অনুভূতি নিয়ে দেশে আর কোন কুলাঙ্গার পথভ্রষ্ট ইসলাম বিদ্বেষীরা অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে কোরআন অবমাননাকারী আসাদুল্লাহর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করেন বক্তারা বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ