এ আর আজাদ সোহেল, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ শুভেল (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিড়িয়া ও ডিবি নোয়াখালী।
জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের দিকনির্দেশায় এসআই মো. মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বেগমগঞ্জ চৌমুহনী পৌর ওয়ার্ডের গনিপুর এলাকার লাল মিয়ার বাড়ির সামনে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদক কারবারি শুভেলের ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শুভেল বেগমগঞ্জ উপজেলার ৬ নম্বর চৌমুহনী পৌর ওয়ার্ডের গনিপুর এলাকার আমির হোসেনের ছেলে।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
আপনার মতামত লিখুন :