সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে এনায়েতপুর থানা যুবদল। এ সময় থানা যুবদলের আহবায়ক মোঃ জাহিদ হোসেন জহুরুলের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা খাল থেকে ময়লা-আবর্জনা ও প্রতিবন্ধকতা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করতে কাজ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, থানা তাতীদলের সেক্রেটারি আসাদ প্রাং, ৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বুলবুল মুন্সি ও সেক্রেটারি কাওসার সরকার। সদিয়া চাদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মেহেদি হাসান, থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা। সদিয়া চাদপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইসমাইল খান, সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি আবু তালেব মোল্লা, সাবেক ছাত্রনেতা হাসমত আলী ৫নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আইয়ুব আলী, সাংগঠনিক খাইরুল ইসলাম, সহ-সভাপতি হাবিব।
দীর্ঘদিন খাল অপরিষ্কার থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল, ফলে সৃষ্টি হচ্ছিল জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। এমন পরিস্থিতি নিরসনে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, খাল পরিষ্কার কার্যক্রম শুধু পরিবেশ রক্ষাই নয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতেও কার্যকর ভূমিকা রাখবে। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। জাহিদ হোসেন জহুরুল বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :