দিনাজপুরের নবাবগঞ্জে দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।


দিনাজপুরের নবাবগঞ্জে দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ইটভাটা দুইটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।


মঙ্গলবার ১৯ মে সকাল সাড়ে ১১ টার সময় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার চকদল এলাকার মেসার্স এমএম বি ব্রিকস ও খলিশাগাড়ি এলাকার মেসার্স ও এল ব্রিকস নামক দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলার পরিবেশ অধিদপ্তর।


তথ্যসূত্রে জানা গেছে ইটভাটা দুইটির লাইসেন্স ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পরিবেশ অধিদপ্তর ও সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা ও পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহযোগিতায় মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটা দুইটির চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।


অভিযানকালে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নবাবগঞ্জ থানা পুলিশ ও জেলার সিভিল ডিফেন্স স্টেশন এর একটি চৌকস দল।


এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন ভবিষ্যতেও অবৈধ ইটভাটা বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ