ASSET প্রকল্পের ট্রেনিং সুবিধায় সুবর্ণচরের তরুণদের দক্ষতা উন্নয়নে ইনোভা কম্পিউটারস


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচরে তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ইনোভা কম্পিউটারস ইনস্টিটিউট। ASSET প্রকল্প এর আওতায় NSDA সার্টিফিকেশন সুবিধাসহ ১০০ শতাংশ ফ্রি কোর্সের মাধ্যমে ইতোমধ্যেই এ প্রতিষ্ঠানটি তরুণ তরুণীদের দক্ষ করে তোলার কার্যক্রম শুরু করেছে।


এই প্রকল্পের মাধ্যমে সুবর্ণচরে তরুণ যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং নতুন ব্যাচের ট্রেনিং ইতোমধ্যেই শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে মানসম্মত প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

ইনোভা কম্পিউটারস ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ও ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিংসহ যুগোপযোগী কোর্সসমূহ বাস্তবমুখী পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এখানে প্রশিক্ষণার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং ব্যবহারিক কাজের মাধ্যমে দক্ষ করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ শাহাবুদ্দিন, যিনি একজন অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন আইটি কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে ইনোভা কম্পিউটারস ইতোমধ্যেই সুবর্ণচরের একটি নির্ভরযোগ্য ও অনন্য আইটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে সুনাম অর্জন করেছে।


সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে সুবর্ণচরের শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ