॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৩জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা পাংশা সরকারী কলেজের শিক্ষার্থী।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ইংরেজী বিষয়ে পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
জানা যায়, পরীক্ষা চলাকালে উল্লেখিত সময়ে ওই ৩জন পরীক্ষার্থী প্রশ্নপত্র ও মোবাইল ফোন সঙ্গে নিয়ে কেন্দ্রের ওয়াশরুমে যায়। বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নজরে আসে। পরে বিধি অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক ও পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান তথ্য নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :